বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর রেলস্টেশন এলাকায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন মিজি (২৬) নামের এক বিদ্যুৎ-মিস্ত্রি মারা গেছেন। তিনি মিজানপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলায়মান মিজির ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা পারভেজ জানান, একটি বাড়ির বিদ্যুতের লাইন মেরামত করার জন্য জসিম সূর্যনগর রেলস্টেশনে বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।