বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব সরকার (২৩) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মণীন্দ্র সরকারের ছেলে। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া গ্রামের কাঠমিস্ত্রি সজীব সরকার নিজ ঘরের বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।