প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গায়ের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমু (৮) নামের একটি শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। রিমু পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও গ্রামের ইটভাটা শ্রমিক রফিকুল ইসলামের মেয়ে এবং গুয়াগাঁও মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিশু শ্রেণির ছাত্রী। সে কয়েক দিন আগে ভোমরাদহ গ্রামে তার নানা লিয়াকত আলীর বাড়িতে বেড়াতে গিয়েছিল।