বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় আবদুর রহিম (৬০) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলীপুর গ্রামের আবদুর রহিম নিজ বাড়িতে ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে আহত হন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।