প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিদ্যুতের লাইনের নিচে এবিএম ইটভাটা গড়ে উঠেছে। ভাটার মাটির স্তূপ বিদ্যুতের তার ছুঁই ছুঁই করছিল। সেখানে আনিসুর রহমান (৩০) কোদাল দিয়ে মাটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আনিসুর রহমানের বাড়ি পলাশবাড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।