বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী ছোট বাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজারে গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব মাতুব্বর (৩২) নামের একজন মারা যান। নিহত সোহরাব ইউনিয়নের ভূঁইয়ার হাওলা গ্রামের সানু মাতুব্বরের ছেলে। স্থানীয় ব্যক্তিরা জানান, সোহরাব মাতুব্বর ট্রাক্টরের (পাওয়ার টিলার) ইঞ্জিন মেরামত করতে গতকাল দুপুর ১২টার দিকে মোল্লার বাজারে আবু সালামের মালিকানাধীন সাইমুন ওয়ার্কশপে যান। সেখানে ইঞ্জিন মেরামতের কাজ চলাকালে দোকানের জেনারেটরের বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সোহরাব মারা যান।