বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম কামাল হোসেন (৪২)। বাড়ি দক্ষিণ নাকশি গ্রামে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে তিনি স্ত্রী মাজেদা খাতুনকে খাবার দিতে বলেন। এর আগে বাড়ির সামনের মুরগির খামারে যান। খামারে ঢুকেই বিদ্যুতের খোলা তারে জড়িয়ে পড়েন তিনি। আধা ঘণ্টা পর মাজেদা খাতুন ডাকতে গিয়ে তাঁকে নিথর পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাঁর লাশ উদ্ধার করেন। নালিতাবাড়ী থানার এসআই মো. মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।