বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৩৫) নামের এক সেচপাম্প শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার পুরান বন্দর ছাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকার রহমত মিয়ার পুকুরে পাম্প বসিয়ে বিদ্যুতের তার লাগাচ্ছিলেন আনোয়ার। একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।