প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী মুন্সী (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মেহেদী ভিটাবাড়িয়া গ্রামের মৃত আবদুল খালেক মুন্সীর ছেলে। সে ভিটাবাড়িয়া জামেয়া-ই-উম্মুল কোরআন দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত। মেহেদী গতকাল বিকেল চারটার দিকে বাড়ির পাশের খালে বাঁশের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে মাছ শিকার করছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর প্রতিনিধি