বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল ইসলাম ওরফে শাওন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সকাল নয়টার দিকে একটি ভবনের ছাদের ওপর বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত লেগে গেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া হাসিব মেহেরপুর শহরের কলেজপাড়ার আরিফুল ইসলামের ছেলে এবং মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের ডেকোরেশনের ভাড়া দেওয়া মালামাল ফেরত আনতে গতকাল সকালে সে কর্মচারীদের সঙ্গে ওই গ্রামে যায়। সেখানে একটি বাড়ির ছাদের ওপর টাঙানো মাইক খুলছিলেন শ্রমিকেরা। এ সময় অসাবধানতাবশত হাসিব হাত ওপরের দিকে ওঠালে তারের সঙ্গে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘মৃত্যুর বিষয়টি শুনেছি।’