বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল মনসুর (৭০) নামের একজন মারা গেছেন। তিনি নকলা পৌরসভার পূর্বলাভা এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার ঢাকা-নাকুগাঁও স্থলবন্দর রোডের লাভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সকাল ১০টার দিকে আবুল মুনসুর লাভা এলাকায় মান্দার গাছের ডাল কাটছিলেন। এ সময় গাছের একটি কাটা ডাল বৈদ্যুতিক খুঁটির তারের ওপর পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মজিবর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনা কেউ জানায়নি।