বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শান্তিবাগে নির্মাণাধীন একটি বাড়িতে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধুচন্দ্র দাস (২৫) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হন আরও দুই শ্রমিক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকেরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শান্তিবাগের ৮/২ নম্বর প্লটে ভবন নির্মাণের জন্য ছয় নির্মাণশ্রমিক লোহার পাইপ গেড়ে মাটি পরীক্ষা করছিলেন। এ সময় লোহার পাইপের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে গেলে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়া হলে মধু মারা যান।