প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলা সদরের পূর্ব চিকনমাটি হুজুরপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার বৈদ্যুতিক মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (১৩) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। ডোমার থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ওই গ্রামের এক ব্যক্তির বাড়ির লোকজন সকালে পানি তোলার জন্য মোটর চালু করতে যায়। সে সময় তারা মোটরের সঙ্গে যুক্ত বিদ্যুতের তারে দুই হাত জড়ানো অবস্থায় শরিফুলের লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, মোটর চুরি করতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হয়েছে। নীলফামারী প্রতিনিধি