বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ধুপতারা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধু মিয়া (৩৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর মহিসাল গ্রামের সাজু মিয়ার ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ওই দিন দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।