বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হোসেন লালন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানের মেকানিক ইনচার্জ। এলাকাবাসী জানান, শনিবার মোজাম্মেল তাঁর বাড়িতে মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফোরকান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।