বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল রোববার রউফ মিয়া (২৪) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি মারা গেছেন। এ ঘটনায় সোহেল রানা (১৯) নামের এক ছাত্র গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চণ্ডীপাশা এলাকার আবদুল জলিলের তিশা নিশা ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় তাঁরা বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। রউফের বাড়ি উত্তর চণ্ডীপাশা গ্রামে।