বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজা বেগম (৫০) নামের এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের আবুল কাসেমের স্ত্রী হাফেজা বেগম গোয়ালঘরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।