বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের হেতেম খাঁ কবরস্থানের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নগরের কাদিরগঞ্জ বনপুকুর এলাকার শেখ হালিমের ছেলে।
এলাকাবাসী জানান, রাতে হঠাৎ করেই হেতেম খাঁ কবরস্থান এলাকায় বিদ্যুৎ চলে যায়। এর পর থেকে সারা রাত আর বিদ্যুৎ আসেনি।
পরে কারণ খুঁজতে গতকাল বুধবার সকাল নয়টার দিকে কবরস্থানের ভেতরে ঢুকলে বিদ্যুতের খুঁটির পাশে মিজানুরের লাশ পড়ে থাকতে দেখা যায়।
বোয়ালিয়া মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গতকাল বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে।