বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতায়িত হয়ে আবদুল বারেক (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভূজপুরের পূর্ব-চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, বৃষ্টির দিনে ঝোড়ো হাওয়ায় স্থানীয় রাস্তার ধারে নুয়ে পড়া বাঁশ কাটতে যান বারেক। অসাবধানতায় বাঁশটিতে বিদ্যুতায়িত হয়ে মুহূর্তেই তাঁর মৃত্যু হয়।