প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামে গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজীব ওই গ্রামের মনছুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব বেলা একটার দিকে ছাগলের জন্য ঘাস কাটতে গ্রামের পাশের জমিতে যান। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তার রাজীবের পায়ে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।