বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঞ্জুয়ারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কৃষক সাইদুর রহমানের স্ত্রী। আঞ্জুয়ারার পরিবার সূত্রে জানা গেছে, আঞ্জুয়ারা সকাল ১০টার দিকে বাড়ির অঙিনায় বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।