প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে আসাদুল মিয়া (২৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আসাদুল ওই গ্রামের মৃত মোজা মাহমুদের ছেলে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আসাদুল একই গ্রামের শাহাদাৎ হোসেনের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়লে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।