বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরের কাচারি রোডের একটি বাড়িতে গত বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত এবং তার ভাবি জবা আক্তার (২২) গুরুতর আহত হয়েছেন। আহত জবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার সময় বিল্ডিংয়ের চতুর্থ তলার বারান্দায় দাঁড়িয়ে নন্দীপুর কারিগরি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন এবং জবা কথা বলছিলেন। এ সময় বিল্ডিংয়ের পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের লাইনে অসাবধানতাবশত সুমনের হাত লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে গিয়ে জবাও গুরুতর আহত হন।