বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে রোববার রাত আটটার দিকে ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) গাড়িতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গাড়িচালক মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়নের খারাংখালী নাছরপাড়া এলাকার বাসিন্দা হাজি আলী মিয়ার ছেলে আহমদ শফিকের (৩৫) মালিকানাধীন টমটম গাড়িটি খারাংখালী স্টেশনের রুস্তম আলীর রাইস মিলে চার্জ দিতে নিয়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির মালিক ও চালক আহমদ শফিক (৩৫) ঘটনাস্থলেই মারা যান।