বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামে গতকাল রোববার দুপুরে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মল দাস (৪৫) নামের বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে। দুপুরে সমিতির মাহিলাড়া রত্নপুর লাইনের শরীফাবাদ ডিএইচবি বাজারের কাছে দত্তেরাবাদ গ্রামে নির্মল খুঁটিতে ট্রান্সফরমার স্থাপন করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি