বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জামাদারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, খেতের মোটর ও নলকূপের বিদ্যুতের সংযোগ ইঁদুরে কেটে দেওয়ায় নলকূপটি বিদ্যুতায়িত হয়েছিল। কাউছার সকালে পানি তোলার জন্য মোটর চালু করে নলকূপে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এর পরও স্থানীয় লোকজন তাঁকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার সেন তাঁকে মৃত ঘোষণা করেন। চন্দন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।