বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই এলাকার মৃত বশরত আলীর ছেলে। গতকাল রোববার দুপুরে বাবুল তাঁর নিজ ঘরের টিনের চাল পরিষ্কার করার সময় বিদ্যুতের তার শরীরে লেগে আহত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা
যান।