বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেল হাট এলাকায় গতকাল সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আল আমিন (২৫) নামের এক বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু হয়েছে। বরগুনার বড়খোলা উত্তর লাকুরতলা এলাকার মো. ইউসুফের ছেলে আল আমিন। তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর রুবেলের কলোনিতে থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, কর্নেল হাট এলাকায় একটি ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।