বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতুল ইউনিয়নের চরপরানপুর গ্রামে গত বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সোহেল শেখ (৪৫)। এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহেল বাড়ির পাশে ইরি খেতে পানি দেওয়ার জন্য সেচ মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রমেন্দ্রনাথ তরফদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর অফিস