বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দাতারাটিয়া বাজারে গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মিয়া (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সে নান্দাইল দাতারাটিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। ফারুকের চাচা হেলাল উদ্দিন জানান, গতকাল বেলা ১১টার দিকে ফারুক কয়েকজন লোক নিয়ে একটি টং দোকানঘর স্থানান্তর করছিলেন। এ সময় পাশের বিদ্যুতের তার ছিঁড়ে ফারুকের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে আবুল বাশার বিদ্যুৎস্পৃষ্ট হন। ফারুক মিয়াকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে সে মারা যায়।