প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে জমিতে সেচ দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরুল হক (৩৫) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার জানাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নূরুল হক সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নতুবেড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নূরুল হক দুই মাস ধরে জানাইয়া গ্রামের বাসিন্দা মকদ্দছ আলীর বাড়িতে থেকে কৃষিকাজ করে আসছিলেন। গতকাল শনিবার সকালে নূরুল হকের লাশ জমিতে পড়ে থাকতে দেখে মকদ্দছসহ এলাকাবাসী পুলিশে খবর দেন।