প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্টে সুজন মিয়া (২৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সুজন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা। হায়দরাবাদ পাবলিক স্কুলের শিক্ষক মো. রুবেল হোসেন জানান, স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে বিদ্যুতের কাজ করার সময় গতকাল দুপুরে সুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যালয়ের শিক্ষকসহ আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, সুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।