প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রঘুনাথপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (২৪) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে রঘুনাথপুর নাবিরবহ এলাকায় এক বাড়িতে মেশিন দিয়ে রড কাটছিলেন ফারুক। তার ছিদ্র থাকায় এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফারুক নীলফামারীর ডোমার উপজেলার চান্দুখানা এলাকার আবির হোসেনের ছেলে। গাজীপুর প্রতিনিধি