বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমিচা বেওয়া (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মৃত নেওয়াজ আলী মণ্ডলের স্ত্রী রমিচা বেওয়া বাড়ির পাশে কাজ করতে গেলে ধানখেতে পড়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান। পরিবারের লোকজন রমিচাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।