বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বামনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার বামনী গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালেহ আহমেদ জানান, দেলোয়ার পার্শ্ববর্তী এক বাড়িতে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে গেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।