প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের পারলা বিশ্বাস পাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজিবর বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মুজিবর ব্যক্তিগত পানির পাম্প থেকে পানি তুলছিলেন। এ সময় তিনি পাম্পের পাশে পানি ও ময়লা-আবর্জনা দেখেন। পাম্প চালু অবস্থায় তিনি ওই পানি ও ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।