প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে রায়পুরা পৌরসভার হাসিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোক্তার পেশায় রাজমিস্ত্রি। তাঁর বড় ভাই এরশাদ মিয়া জানান, সকালে মোক্তার তাঁর নিজ বসতঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।