বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলি মিয়া (২৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে শহরের পূর্ব খাবাসপুর মহল্লায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মো. বোরহান জানান, গতকাল ওলি বাড়ির পাশে শেখ মোসলেমের বাড়ির একটি গাছে আম পাড়তে ওঠেন। কাঁচা কঞ্চি দিয়ে আম পাড়ার সময় সেটি বিদ্যুতের তারে গিয়ে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলি মাটিতে পড়ে যান। ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।