প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর ভরান এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে নিজের ঘরের ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল মিয়ার (৪০) বাবার নাম মো. সফর আলী। তাঁর গ্রামের বাড়ি জামালপুরে। টঙ্গীর ভরান এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন তিনি।