বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জের পুকুরিয়া মনোহরপুর গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মিরাজুল ইসলামের স্ত্রী। কালীগঞ্জ থানার এসআই মুনির হোসেন জানান, পুকুরিয়া-মনোহরপুর গ্রামের হালিমা ভোরে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ঘরে বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে মাল্টিপ্লাগের সঙ্গে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।