বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের দাদনতলা গ্রামের পারভেজ পাশের রঘুনাথপুর গ্রামের মুশফিকের পোলট্রি খামারে কাজ করতেন। দুপুরে রিকশাভ্যানে মুরগি তোলার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।