বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের লালমিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামের একাধিক লোক জানান, গতকাল বেলা আড়াইটার দিকে লালমিয়াপাড়া গ্রামের শামসুল আলমের স্ত্রী রোকসানা আক্তার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। সেখানে সঞ্চালন লাইনের ছিঁড়ে পড়া একটি তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী চার-পাঁচজন আহত হন। সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।