বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরুলী বাজারে গত বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আলী মণ্ডল। তিনি নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী বেরুলী বাজারে সাহেদের পেঁয়াজের আড়তে কাজ করতেন। বুধবার বিকেলে বৈদ্যুতিক পাখার প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বালিয়াকান্দি থানার ওসি এস এম শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।