প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে গত শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিউটি বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ওই গ্রামের আবদুর রউফের বাড়িতে সর্টসার্কিটের কারণে বিদ্যুতের তারে আগুন ধরে যায়। এ সময় রউফের স্ত্রী বিউটি বিদ্যুতের প্রধান সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নীলফামারী প্রতিনিধি