বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম ওরফে টুটুল (৪০) নামে ওষুধ কোম্পানির একজন আঞ্চলিক ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকার বাসায় ফ্রিজে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন। তিনি নোভেলটা বেস্টওয়ে ফার্মা ওষুধ কোম্পানির টাঙ্গাইল জেলা আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|