বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন উল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত আমিনের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝোলানো তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।