বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে ইঁদুর ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে পৌর শহরের প্রধান বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ডিম ব্যবসায়ী হেমায়েত শেখ তাঁর দোকানের ডিম ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে তার দিয়ে ফাঁদ তৈরি করেন। গতকাল সোমবার সকালে দোকানের কর্মচারী বাদল শেখ দোকানের তালা খুলে ভেতরে ঢুকে জাকিরকে মৃত অবস্থায় বিদ্যুতের তারে জড়ানো দেখতে পান। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে গিয়ে জাকির মারা গেছেন।