বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহিম (৩০) নামের একজন মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার কৈপাল গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুর রহিম বাড়ির পাশে পুকুরের ধারে ঘাস কাটছিলেন। পুকুরপাড়ের পাশ দিয়ে নেওয়া বিদ্যুতের তারে অসাবধানতাবশত তিনি জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে আবদুর রহিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া অফিস