বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে মুরগির খামারে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন তিন সন্তানের জননী জান্নাতুন বেগম। গতকাল শনিবার বেলা তিনটার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, মস্তফাপুর গ্রামের ইস্রাফিল খানের স্ত্রী জান্নাতুন বেগম (৩০) মুরগির খামারে খাবার দিতে যান। এ সময় খামারের বৈদ্যুতিক লাইনের আরথিনের তার ধরলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাঁর দুই হাতের সামান্য অংশ পুড়ে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই গৃহবধূর বড় ভাই মো. হোসেন বলেন, তাঁদের বাড়ি পাশের শরীয়তপুর জেলায়।