প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগানে গত মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে খোকন রুদ্রপাল (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। খোকন বাগানের মালোপাড়া বস্তি এলাকার দিলু রুদ্রপালের ছেলে। খোকনের পরিবার জানায়, বেড়ানোর উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যার দিকে খোকন দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে আটটার দিকে প্রচুর ঝড়বৃষ্টি হয়। এতে মালোপাড়া বস্তির কাছে একটি খুঁটি থেকে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে নিচে পড়ে যায়। ফেরার পথে ওই তারে খোকন জড়িয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।